ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মতিন খসরু ছিলেন জনমানুষের নেতা: আইজিপি

বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক- আইজিপি ড. বেনজীর আহমেদ।


বুধবার সন্ধ্যায় এক শোক বার্তায় আইজিপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু জনমানুষের নেতা ছিলেন। কুমিল্লা-৫ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি দেশের আইনাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আইনমন্ত্রী থাকাকালে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারে তার অনবদ্য ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে।


আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑